ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

টেকনাফের অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ে গেছে ১০ দোকান

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৩৭ পিএম টেকনাফের অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ে গেছে ১০ দোকান

কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রেস্টুরেন্ট ও এজেন্ট ব্যাংকসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বাজারের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে মার্কেটের একটি অংশে হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বালু-পানি নিয়ে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এবং তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, মার্কেটের একটি রঙের দোকানে ঘটনার সময় বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। অসাবধানতাবশত সেখান থেকেই শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারণা। আগুনে রেস্টুরেন্ট, এজেন্ট ব্যাংকের শাখা ও বিভিন্ন মুদি-মনোহারি দোকানসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বাজারের অন্য অংশ রক্ষা পেয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সম্পন্ন হওয়ার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

 

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর