ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও

তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ২

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:১৪ পিএম তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ২

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্র তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নে এ অভিযান হয়। 

 

গ্রেফতারকৃতরা হলেন, জামাল হোসেন এবং একই এলাকার মো. কবির।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিলো। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।

 

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর