ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১০৯৩ জনে

এখনও চলছে উদ্ধারকাজ

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৫০ এএম এখনও চলছে উদ্ধারকাজ

ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ জনে। এখনও চলছে উদ্ধারকাজ।

 

উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারত, চীনসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরাও। পাশাপাশি চলছে ত্রাণ তৎপরতা।

 

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দুর্যোগকবলিত এলাকাগুলোতে অন্তত ৩০০টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা। ধ্বংস হয়েছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ অবকাঠামো।

 

বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে অন্তত তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

Side banner