ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, মামলা ৮৬

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:২৯ পিএম ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, মামলা ৮৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩১ জন রয়েছেন। এছাড়াও গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চারজনকে গ্রেফতার করেছে।

 

অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

 

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পর তাদের গ্রেফতার করা হয়।

 

এছাড়াও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

 

 

Side banner