ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

লক্ষ্মীপুরে পুনাক সভানেত্রীর বৃক্ষরোপণ ও বৃক্ষ হস্তান্তর

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার আগস্ট ২৭, ২০২৬, ০৮:৪৯ পিএম লক্ষ্মীপুরে পুনাক সভানেত্রীর বৃক্ষরোপণ ও বৃক্ষ হস্তান্তর

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষ হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুরের উদ্যোগে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে লক্ষ্মীপুর জেলা পুনাকের সভাপতি জনাব শারমিন আক্তার বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা হস্তান্তর করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন আরআই (পুলিশ লাইন্স) জনাব শফিকুল ইসলাম, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব সালমা আক্তারসহ জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

 

বৃক্ষরোপণ ও বৃক্ষ হস্তান্তরের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করার পাশাপাশি সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

Side banner