ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:৫৫ পিএম ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। 

 

শনিবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বরাবর এই মনোনয়নপত্র জমা দেন তিনি। 

 

 

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেন, গত নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন। 

 

 

এমপি হিসেবে নির্বাচিত হতে পারলে ঠাকুরগাঁওকে দুর্নীতি-সন্ত্রাস মুক্ত সহ এলাকায় চাঁদাবাজি ও মাদক নির্মূল করে সমাজে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চান তিনি। 

 

 

 

এদিকে, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো: কামরুল ইসলাম। 

 

 

এই নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ই সেপ্টেম্বর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শুন্য হয় এই আসনটি। আগামী ২৯ অক্টোবর এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮জন।

 

 

 

 

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর