ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
৩.৪ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি সই করতে

যাচ্ছে গ্রিস-ইসরায়েল

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ৩০, ২০২৬, ০৪:৩১ পিএম যাচ্ছে গ্রিস-ইসরায়েল

৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ‘অ্যাকিলিস শিল্ড’ উন্নয়নে চুক্তি করতে যাচ্ছে গ্রিস ও ইসরায়েল। 

 

এ নিয়ে আগামীকাল সোমবার (৩১ আগস্ট) ইসরায়েলের রাজধানী তেলআবিবে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। গ্রিক ও ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যাকিলিস শিল্ড’ হবে একটি বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আওতায় আকাশপথে আসা বিভিন্ন ধরনের হুমকি, বিশেষকরে, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশযান শনাক্ত ও প্রতিহত করার সক্ষমতা গড়ে তোলা হবে।

 

গত ২৩ জুলাই, গ্রিসের সরকারি কাউন্সিল ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স এই প্রতিরক্ষা প্রকল্পের অনুমোদন দেয়।

 

 

 

গ্রিক সংবাদপত্র একাথিমেরিনি জানিয়েছে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে গ্রিসের বিদ্যমান সামরিক সক্ষমতাগুলোও কাজে লাগানো হবে। এর মধ্যে রয়েছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির বিভিন্ন দ্বীপ ও মূল ভূখণ্ডের সামরিক স্থাপনায় ইতোমধ্যে মোতায়েন করা ড্রোন।

 

 

এর পাশাপাশি ইসরায়েলে তৈরি বিভিন্ন আধুনিক আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্মও ‘অ্যাকিলিস শিল্ড’-এর সঙ্গে যুক্ত করা হবে। ফলে গ্রিসের বিদ্যমান প্রতিরক্ষা অবকাঠামো এবং ইসরায়েলি প্রযুক্তির সমন্বয়ে একটি সমন্বিত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

 

চুক্তিটি বাস্তবায়িত হলে আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে গ্রিসের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

Side banner