ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
মার্কিন অভিযানে জাপানের মিসাওয়া ঘাঁটি ব্যবহারের

অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আরাঘচির

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ৩০, ২০২৬, ০৪:৩৩ পিএম অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আরাঘচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে অংশগ্রহণের জন্য জাপানের জনগণের উচিত তাদের সরকারকে জবাবদিহির আওতায় আনা।

 

জাপানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো অন্য দেশের বিরুদ্ধে অভিযানে ব্যবহারের বিষয়েও প্রশ্ন তুলেছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।

 

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি-কে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, 'জাপানের ভূখণ্ডে অবস্থিত সামরিক স্থাপনাগুলো ব্যবহারের দায় জাপান সরকারের।'

 

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার জন্য জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের 'এফ-১৬' যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। 

 

তিনি বলেন, বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাপানের ভূখণ্ড ও স্থাপনা ব্যবহারের বিষয়ে জাপানি সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।

Side banner