ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৫, ২০২৬, ১০:২৭ এএম শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। গতকাল রোববার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।

 

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন।

 

এর আগে, রোববার আদালতে মৃত্যুদণ্ড পাওয়া হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

 

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

 

২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। এরপর আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানেই ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।

Side banner