ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি যাচ্ছে না:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৭:৪২ পিএম পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

 

হুমায়ুন কবির আরও জানালেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে তাতে সন্তুষ্ট নয় ঢাকা।

 

তবে পরিবেশ অনুকূল হলে ভারতে তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর হতে পারে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

 

 

প্রসঙ্গত, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

 

Side banner

জাতীয় বিভাগের আরো খবর