ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

লক্ষ্মীপুরে দুই চাকমা ভাইয়ের ইসলাম গ্রহণ

ভোরের মালঞ্চ | রেদওয়ান হোসেন সিমান্ত সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৮:১৭ পিএম লক্ষ্মীপুরে দুই চাকমা ভাইয়ের ইসলাম গ্রহণ

লক্ষ্মীপুরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খাগড়াছড়ি জেলার বাসিন্দা দুই চাকমা । বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এশার নামাজের পর লক্ষ্মীপুর হাসপাতাল রোডস্থ জেলা পরিষদ কলোনি জামে মসজিদে ইমাম ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে কালেমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

 

ইসলাম গ্রহণের পর বড় ভাইয়ের নাম রাখা হয় মোহাম্মদ আব্দুল্লাহ এবং ছোট ভাইয়ের নাম রাখা হয় মোহাম্মদ আলী।  তারা দুজনই খাগড়াছড়ি জেলার একটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

কালেমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণের পর মসজিদের ইমাম উপস্থিত মুসল্লিদের নিয়ে দুই নবমুসলিমের জন্য বিশেষ দোয়া করেন। এ সময় মহান আল্লাহর কাছে তাদের ঈমানের ওপর অটল থাকা, ইসলামের বিধান মেনে চলার তাওফিক এবং তাদের ইসলাম গ্রহণ কবুল করার জন্য দোয়া করা হয়।

 

এদিকে, ইসলাম গ্রহণের পর স্থানীয় মুসল্লিরা দুই ভাইকে স্বাগত জানান এবং তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি মহান আল্লাহ যেন তাদের দ্বীনের পথে পরিচালিত করেন এবং ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন—এমন কামনা করেন উপস্থিত মুসল্লিরা।

Side banner