ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

রাজধানীর আদাবরের একটি খাল থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৬:০৯ পিএম রাজধানীর আদাবরের একটি খাল থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার

রাজধানীর আদাবর এলাকার একটি খাল থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত দেহাংশের মধ্যে নারীর মাথা ও হাতের অংশ রয়েছে।

 

‎শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে আদাবর ১০ নম্বর হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি এসব দেহাংশ উদ্ধার করা হয়। 

 

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নারীর দেহের খণ্ডিত অন্যান্য অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ। 

 

এদিকে, নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিমকে খবর দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

Side banner