ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

লালবাগে ভাড়া বাসা থেকে অ্যাডভোকেটের মরদেহ উদ্ধার

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৬:১৯ পিএম লালবাগে ভাড়া বাসা থেকে অ্যাডভোকেটের মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক অ্যাডভোকেটের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

পুলিশ জানায়, রুমে তিনি একাই থাকতেন। ধারণা, দুই-তিন দিন পূর্বেই তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানায় পুলিশ।

 

এদিকে, বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই তিনি চার হাজার টাকা ভাড়ায় রুমটিতে উঠেছিলেন।

ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এছাড়া পুলিশ তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা হিসেবে ৩১২ জগন্নাথ সাহা রোড পেয়েছে। পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

 

ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান, এডিসি ও লালবাগ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Side banner