প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ২০০৮ সালের একটি প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলাটিতে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। হাইকোর্টের জামিনের আদেশের পর এখন তার মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।








































আপনার মতামত লিখুন :