ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে ছিনতাই রোধে র‍্যাবের

পেট্রোলিং কার্যক্রম শুরু

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২৬, ০২:০৩ পিএম পেট্রোলিং কার্যক্রম শুরু

সম্প্রতি ছিনতাই বেড়ে যাওয়ায় রাজধানীতে ‘ক্রস কান্ট্রি মোটর বাইক পেট্রোলিং’ কার্যক্রম শুরু করেছে র‍্যাব।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় মোটরসাইকেলে ছিনতাই প্রতিরোধে এ কার্যক্রম চালায় সংস্থাটি।

 

 

এ সময় র‍্যাব-২-এর এএসপি সৌরভ মাহমুদ জানান, মূলত শেষ রাতে নগরবাসীকে নিরাপত্তা দেওয়া এবং ছিনতাইকারীদের মনে আতঙ্ক তৈরির উদ্দেশেই এ কার্যক্রম। রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত টহল চলবে। এছাড়া, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত র‍্যাবের নিয়মিত পেট্রোল কার্যক্রমও চলমান থাকবে।

 

এদিকে, রাতে যেকোনো অসঙ্গতি চোখে পড়লে র‍্যাবের হটলাইনে কল দেওয়ার আহ্বানও জানান তিনি। 

Side banner