সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি। এ ঘটনায় কেউ আটকও হয়নি।
এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে জামগড়া এলাকা থেকে আলমগীর হোসেন ও নাজমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পাশেই ছিল ভ্রূণ সদৃশ পাঁচ মাসের বাচ্চার অর্ধগলিত মরদেহ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে, বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে পুলিশ।








































আপনার মতামত লিখুন :