ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মার্কিন সহায়তা ছাড়া

ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ভেঙে পড়বে: আইআরজিসি কমান্ডার ভাহিদি

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৬:১৩ পিএম ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ভেঙে পড়বে: আইআরজিসি কমান্ডার ভাহিদি

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা 'না' থাকলে ইসরায়েলের সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার আহমদ ভাহিদি। দেশটির সেনাপ্রধান আমির হাতামির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

 

শনিবার (১২ সেপ্টেম্বর)  ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ।

 

ভাহিদি বলেন, 'যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ধসে পড়বে।'

 

তিনি আরও দাবি করেন, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা ইরানের সামরিক সক্ষমতকে অবমূল্যায়ন করেছেন।

 

আইআরজিসি কমান্ডার বলেন, ইরানের সামরিক শক্তি ও সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

 

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ভাহিদির এই বক্তব্য এলো। এর আগে, দুই দেশের সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে।

Side banner