ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

হামলা আরও তীব্রতর করার হুমকি ইরানের

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৪৫ এএম হামলা আরও তীব্রতর করার হুমকি ইরানের

ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বারতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি পঙ্গু হচ্ছে। তা মোকাবেলায় ইরান প্রচেষ্টা জোরদার করবে। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পর, সংঘাতটি একটি অচলাবস্থায় এসে দাঁড়িয়েছে। জুনে হওয়া একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে। 

 

আগস্টের বেশিরভাগ সময় সামরিক পদক্ষেপ বন্ধ থাকার পর পাল্টাপাল্টি হামলা আবার শুরু হয়েছে। 

 

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দুটি মার্কিন নৌবাহিনীর জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর শনিবার তারা তিনটি ইরানি ট্যাংকারে হামলা চালিয়েছে। 

 

হামলার প্রতিক্রিয়ায় রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্রের বোঝা উচিত খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যেকোনো আক্রমণের দ্রুততর, কঠোরতর এবং আরও বেদনাদায়ক জবাব দেওয়া হবে। 

 

রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রেজাই রোববার বলেন, আগামী কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালীর বাইরে একটি নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করা হবে।

 

তিনি আরও বলেন, এই অঞ্চলে উপসাগরের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে এই পরিকল্পনা সম্পর্কে খুব কম তথ্য দেওয়া হয়েছিল, তবে নতুন এই অঞ্চলে প্রবেশকারী যেকোনো জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।

Side banner