ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার পর সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
এসময় তিনি, সংঘাত বা প্রতিশোধ নয়, সবাইকে সহনশীলতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
এছাড়া, নতুন এই বিশ্ববিদ্যালয়ে মান-সম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে এমন আশা ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।








































আপনার মতামত লিখুন :