ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অঙ্গীকার কানাডার

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৪০ এএম ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অঙ্গীকার কানাডার

ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ও চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সমন্বয় করার অঙ্গীকার করেছে কানাডা। খবর আনাদুলু এজেন্সির। 

 

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এবং অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন একটি যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়ে ইরানকে অবিলম্বে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তাঁরা বিশেষভাবে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর প্রতি দেশটির অব্যাহত হুমকি, অবৈধ পারমাণবিক কার্যকলাপের অন্বেষণ এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন এর কথা উল্লেখ করেছেন।

 

তারা বলেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টাকে সমর্থন করতে অটোয়া জি-৭ অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যৌথ বিবৃতিতে মার্কিন নেতৃত্বাধীন যেকোনো প্রচেষ্টার প্রতি চলমান সমর্থনের কথা তুলে ধরা হয়েছে।

 

কানাডার মন্ত্রীদ্বয় বলেন, ইরানকে তার ক্ষতিকর আচরণ বন্ধ করতে বাধ্য করার জন্য কানাডা বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণের চেষ্টা অব্যাহত রাখবে। তবে, কানাডার অভিযোগের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি তেহরান। 

 

 

Side banner