ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলি হামলা, নিহত ১

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৩৭ এএম দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলি হামলা, নিহত ১

দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে এই হামলা চালানো হয়। নিহত ব্যক্তি আলী শাহরুর একজন প্যারামেডিক ডাক্তার। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। খবর আনাদুলু এজেন্সির। 

 

লেবানন ভিত্তিক আল মায়াদিন টেলিভিশন জানায়, নাবাতিহ গভর্নরেটের কেফার রুম্মান শহরে ইসরায়েলি সামরিক বাহিনী সরাসরি চলমান অ্যাম্বুলেন্সটিকে লক্ষ্য করে। হামলার পর ঘটনাস্থলে জরুরি দল পাঠানো হয় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

 

তবে, এই হামলা প্রসঙ্গে লেবাননের কর্তৃপক্ষ বা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

 

 

Side banner