ফরিদপুরের সদর থানার কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন শিশু ও সাত জন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
পুলিশ জানায়, কানাইপুরের তেতুলতলা কুদ্দুস মিয়ার ইটভাটার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে আজ সকালে এ ঘটনা ঘটে। এসময় চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গাগামী ইউনিক পরিবহনের বাস ও মাগুরা থেকে ফরিদপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও ৬/৭ জন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে পাঠানো হয়।
এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।


-20260325061750.jpg)
-20260325061639.jpg)
-20260325061534.jpg)
-20260325061347.jpg)
-20260325061054.jpg)
-20260325060839.jpg)

-20260316055325.jpg)
-20260316055213.jpg)

-20260310043213.jpg)


-20260218113413.jpg)


-20260213114523.jpg)

আপনার মতামত লিখুন :