ঝিনাইদহের শৈলকূপায় অতিরিক্ত মদপানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয় ।
নিহতের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামে। সে দুর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল ।
নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়ীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে । এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সাথে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয় । সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সাথে মদ্পান করে।
পরে রাতে সে অসুস্থ হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এরপর সে সুস্থবোধ করলে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেন।
পরবর্তীতে সে আবারও অসুস্থ হয়ে পড়লে ফের তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাাতলে রেফার্ড করে। তারপর তাকে সেখানে ভর্তি করা হলে সে রাত ৩টার দিকে মারা যায় ।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে।


-20260325061750.jpg)
-20260325061639.jpg)
-20260325061534.jpg)
-20260325061347.jpg)
-20260325061054.jpg)
-20260325060839.jpg)

-20260316055325.jpg)
-20260316055213.jpg)

-20260310043213.jpg)


-20260218113413.jpg)


-20260213114523.jpg)

আপনার মতামত লিখুন :