ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ৮৮কেজি গাঁজা উদ্ধার, পুলিশ সুপারের ব্রিফিং

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৭:২৫ পিএম গাজীপুরে ৮৮কেজি গাঁজা উদ্ধার, পুলিশ সুপারের ব্রিফিং

গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশের একটি চলমান মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেনের স্ত্রী তাহমিনা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক সম্রাট কবিরের নামে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে, পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিং এসব কথা বলেন,  পুলিশ মো: জসিম উদ্দিন।

 

 

তিনি জানান, গতকাল রাত ১১টার দিকে, শ্রীপুর থানাধীন বরমী মধ্যপাড়া গ্রামের কাজলের বাড়ির ভাড়াটিয়া বাসা বাসায় অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।

 

৮৮ কেজি গাঁজার আনুমানিক মুল্য পনের লাখ চল্লিশ হাজার টাকা।

 

 

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক সম্রাট মো: কবির হোসেন (৪৫) কৌশলে পালিয়ে যায়। সে একজন আন্তঃজেলা মাদক কারবারী।  

 

 

 

 

Side banner