ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঝিনাইদহে ইয়াবা সেবনকালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আটক, ৬ মাসের কারাদণ্ড

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৬, ০২:০৫ পিএম আটক, ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম হোসেনকে আটক করেছে পুলিশ। পরে ডোপ টেস্টে তার শরীরে মাদক সেবনের তথ্য পাওয়ায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

 

জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আমলী আদালতের বিচারক সভ্য সাচী রায় এই আদেশ দেন।

 

শামীম হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরব আলীর ছেলে।

 

 

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, শনিবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই নাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শামীম হোসেনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে নিয়ে ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টের প্রতিবেদনে ইয়াবা ও গাঁজা সেবনের ফলাফল পজিটিভ আসে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত উল্লিখিত সাজা প্রদান করেন।

 

 

Side banner