ঢাকা সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
ইপিআইয়ের ৪ নির্দেশনা

কারা পাবে হামের টিকা, কাদের দেওয়া যাবে না

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ৫, ২০২৬, ১২:২০ পিএম কারা পাবে হামের টিকা, কাদের দেওয়া যাবে না

দেশের ব্যাপকহারে শিশুরা আক্রান্ত হওয়ার পর আজ রবিবার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে হাম-রুবেলার (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। সকাল ৯টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে সব শিশুকে এ টিকা দেওয়া যাবে না। কাদের দেওয়া যাবে, আর কারা পাবে না, তা নিয়ে চারটি নির্দেশনা দিয়েছে সমন্বিত টিকাদান কর্মসূচি (ইপি‌আই) কর্তৃপক্ষ।

 

ইপি‌আই-এর বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের শিশুদের সুরক্ষায় আজ থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে- 

 

১. আগে শিশু যতগুলো হাম-রুবেলা ডোজ পাক না কেন, এই জরুরি টিকাদান ক্যাম্পেইনে এক (১) ডোজ টিকা পাবে। দ্রুত হাম সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এটি একটি অতিরিক্ত ডোজ হিসেবে বিবেচনা করা হবে। পূর্বে ৯ মাস, ১৫ মাস বয়সে টিকা পেলেও এই ক্যাম্পেইনে ১ ডোজ টিকা পাবে। 

 

২. দুইটি এম আর ডোজের মধ্যবর্তী বিরতি হতে হবে ন্যূনতম ২৮ দিন। অর্থাৎ আজ একটি হাম-রুবেলা টিকা পেলে ২৮ দিন বিরতিতে পরের ডোজ পাবে।

 

৩. পাশাপাশি যে সব শিশু নিয়মিত টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে (হলুদ কার্ড) ৯ মাস এবং ১৫ মাস বয়সে হাম-রুবেলা টিকা পাবে, তাদের টিকাও নিশ্চিত করতে হবে।

 

৪. জ্বর আছে, অসুস্থ এমন কোনও শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর টিকা দেওয়া যাবে।

Side banner