আগামী শুক্রবার (৫ জুন) সান ম্যারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা হয়েছে গোলরক্ষক আনিসুর রহমান জিকো। দীর্ঘ ৩ বছর পর লাল সবুজের জার্সিতে ম্যাচ খেলার দ্বারপ্রান্তে এই গোলরক্ষক। ২০২৪ সালের পর প্রথমবারের মতো প্রাথমিক দলে জায়গা পাওয়া ডিফেন্ডার ঈসা ফয়সাল ২৩ সদস্যের স্কোয়াডেও টিকে গেছেন।
তবে বাদ পড়েছেন মঞ্জুরুর। ২০১৮ সালে ফর্টিসের এই সেন্টারব্যাকের জাতীয় দলের অভিষেকের পর হারিয়ে যেতেই বসেছিলেন । ২০২০ সালের পর প্রথমবারের মতো প্রাথমিক দলে ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা হলো না তার।
বাংলাদেশ ম্যাচ খেলবে আর হামজা চৌধুরী ও শমিত সোমরা থাকবেন না, তা কি হয়! প্রত্যাশিতভাবেই এ দুজন দলে জায়গা করে নিয়েছেন। আছেন জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলামও।
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো;
ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল;
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানি শাহ্;
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম।



-20260522125205.jpg)












-20260325061750.jpg)
-20260325061639.jpg)
-20260325061534.jpg)
আপনার মতামত লিখুন :