রোববার (১৭ মে) সকালে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করে।
পরিদর্শন শেষে তুষার বলেন, মাজার দখল করতে রাজনৈতিক নেতাদের যোগসাজশে এই হামলা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- লেখক ও চিন্তক ফরহাদ মজহার, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মাজার ইজারা দেয়া বন্ধ করতে হবে। মাজার কমিটিতে সৎ গুরুদের অন্তর্ভুক্ত থাকলেই দখলের চেষ্টা ও সংঘাত বন্ধ করা সম্ভব।
এ সময় রাষ্ট্রের সব অংশীজনদের নিয়ে মাজার রক্ষার আন্দোলনে নামার ডাক দেন নেতারা।
এদিকে হমালার অভিযোগ এনে গত শনিবার (১৬ মে) থানায় মামলা করেন মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০)।
মামলার এজাহারে উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন। গত ১৪ মে দিবাগত রাতে জিয়ারত ও মানতের সময় একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে দর্শনার্থীদের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা মাজারে থাকা ভক্তদের মারধর করে আহত করে এবং মাজারসংলগ্ন গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে। পাশাপাশি মোমবাতির প্লেট ভাঙচুরের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও করা হয়েছে।
বাদী হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে তাকে আঘাত করে।
হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরি করে বলেও এজাহারে উল্লেখ করা হয়।











-20260325061750.jpg)
-20260325061639.jpg)
-20260325061534.jpg)
-20260325061347.jpg)
-20260325061054.jpg)
-20260325060839.jpg)

-20260316055325.jpg)
-20260316055213.jpg)
আপনার মতামত লিখুন :