ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

চা-দোকানের সামনে প্রবাসীকে কোপালো সন্ত্রাসীরা

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার মে ৪, ২০২৬, ১০:১৬ পিএম চা-দোকানের সামনে প্রবাসীকে কোপালো সন্ত্রাসীরা

লক্ষ্মীপুরে বাড়ি পাশে চা-দোকানের সামনে মালদ্বীপ (প্রবাসী) মো. মঞ্জু মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী।

 

সোমবার (৪-মে) সন্ধ্যা মুঠোফোন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, জাতীয় জরুরী সেবা-৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

 

এর-আগে, বিকেল সাড়ে ৩টার দিকে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশি ইউনিয়নের (৫নং ওয়ার্ড) চরলক্ষ্মী গ্রামের কুদ্দুস আলীর চা-দোকানের সামনে এ হামলার শিকার হন প্রবাসী মঞ্জু মোল্লা।

 

তিনি গত শুক্রবার দুই মাসের ছুটিতে মালদ্বীপ থেকে বাড়ী আসেন। চরলক্ষ্মী গ্রামের আব্দুর রশিদ মোল্লা ছেলে এবং ৩ কন্যা সন্তানের জনক।

 

ক্ষতিগ্রস্ত প্রবাসী জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,
দীর্ঘদিন ধরে স্থানীয় জয়নাল মালত গোষ্ঠীর পারিবারিক কবরস্থানের জমি নিয়ে পাশ্ববর্তী গ্রামের তরফ আলী হাওলাদারদের সঙ্গে বিরোধ চলে আসছিল।

 

অভিযোগ রয়েছে, ওই বিরোধের জের ধরে তরফ আলী হাওলাদারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা বিরোধকৃত জমিতে থাকা কবরস্থানটি হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়। যাওয়ার সময় কুদ্দুস আলীর দোকানের সামনে (প্রবাসী) মঞ্জু মোল্লা সন্ত্রাসীদের কাছে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারী আনোয়ার, রিপন, রুবেলসহ একাধিক সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

 

ভুক্তভোগী মো. মঞ্জু মোল্লা বলেন, দুই পক্ষের জমিন নিয়ে বিরোধ, বহিরাগত কিছু লোকজনকে অস্ত্রহাতে দেখে ডাক দিলে তারা আমার উপর হামলীয়ে পড়ে, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

প্রবাসীর স্ত্রী সোনিয়া হাসপাতালে সাংবাদিকদের জানান, ৩দিন পূর্বে তার স্বামী মালদ্বীপ থেকে ২মাসের ছুটিতে বাড়ীতে আসেন। (আজ) বাড়ীর সামনে কুদ্দুস আলীর দোকানের সামনে সন্ত্রাসীরা হামলা করে। দুঃখপ্রকাশ করে তিনি জানান, কি কারণে হামলাকারীরা আমার স্বামীর ওপর হামলা জড়িত প্রত্যেক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালম সৌরভ জানান, রক্তাক্ত জখম অবস্থায় মঞ্জু মোল্লা নামে এক ব্যক্তি হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে বাম অংশে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ওসি আরও বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত আবেদন করলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর