ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সা. সম্পাদক পদে আলোচনায় রাসেল মাহমুদ

ভোরের মালঞ্চ | মুকিতুর রহমান জুন ২১, ২০২৬, ০৫:৫৮ পিএম ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সা. সম্পাদক পদে আলোচনায় রাসেল মাহমুদ

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আগামী কমিটিকে ঘিরে যখন তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা, তখন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তরুণ ও মাঠপর্যায়ের নেতা রাসেল মাহমুদের নাম।

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রাসেল মাহমুদ ছাত্ররাজনীতি থেকেই নিজের রাজনৈতিক পথচলা শুরু করেন। তিনি এর আগে ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সোনাপুর কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রভাগে ছিলেন এই ছাত্রনেতা। বিশেষ করে বিগত 'জুলাই বিপ্লব' সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সাহসিকতার সঙ্গে অংশ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি।

 

রাজনীতির পাশাপাশি শিক্ষাজীবনেও সমান তালে এগিয়ে চলেছেন রাসেল মাহমুদ। তিনি চরমনসা ইসমাইল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা থেকে এসএসসি এবং মাইজদী পাবলিক কলেজে পড়াশোনা শেষ করে বর্তমানে সোনাপুর কলেজে অধ্যয়ন করছেন।

 

ইউনিয়নের সাধারণ নেতাকর্মীদের বিশ্বাস— দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ, নিষ্ঠা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে রাসেল মাহমুদই হতে পারেন যোগ্য নেতৃত্ব। সুযোগ পেলে তিনি ইউনিয়ন ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা।

 

এ বিষয়ে জানতে চাইলে রাসেল মাহমুদ বলেন, "ছাত্রদল আমার আবেগের জায়গা। দলের প্রতিটি দুঃসময়ে রাজপথে ছিলাম, আগামীতেও থাকব। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন। আশাকরি শীর্ষ নেতৃত্ব আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে আমাকে ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেবেন।"

Side banner