লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হাজীমারা ইসলামগঞ্জে অবস্থিত জামিয়া কারিমিয়া মোহাম্মদীয়া মাদ্রাসা থেকে এ বছর পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ২৫ জন ছাত্র।
শনিবার (৯ মে) বাদ জোহর মাদ্রাসার হলরুমে নবীন হাফেজদের সম্মানে এক পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল মালেক মোহাম্মদ দেলোয়ার এর সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক আ হ.ম নোমান সিরাজীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মফিজুল্লাহ কোম্পানি, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজি, আবুল হোসেন মেম্বার প্রমূখ।
২৫ জন হাফেজের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে সবার নজর কাড়েন ১১ বছর বয়সী আব্দুল আহাদ। তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর এলাকার কামরুল হাসানের ছেলে। অল্প বয়সে কোরআনের হাফেজ হওয়ায় তাকে অভিনন্দন ও দোয়া জানিয়েছেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে। নতুন হাফেজদের দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করার আহ্বানও জানানো হয়।








































আপনার মতামত লিখুন :