ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘মায়ের শাড়িতে মায়া মায়া গন্ধ থাকে, শান্তি শুধু তাতেই’

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুন ৩, ২০২৬, ০১:২১ পিএম ‘মায়ের শাড়িতে মায়া মায়া গন্ধ থাকে, শান্তি শুধু তাতেই’

আলমারি ভরা হরেক রকমের দামি শাড়ি থাকলেও দিনশেষে মায়ের শাড়িতেই পরম শান্তি খুঁজে পান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের শাড়ি পরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন এই তারকা।

 

মায়ের শাড়ির প্রতি নিজের এই চিরন্তন ভালোবাসার কথা জানিয়ে সাদিয়া আয়মান বলেন, "আমার যত শাড়িই থাকুক না কেনো! শান্তি লাগে শুধু আম্মুর শাড়ি পরলেই! মায়েদের শাড়িতে মায়া মায়া একটা গন্ধ থাকে, শাড়ির ভাজে যত্ন থাকে।"

 

নারীর ফ্যাশন আর আবেগের এক বড় অংশ জুড়ে থাকে মায়ের আলমারি। আলমারি ভর্তি আধুনিক সব পোশাক থাকার পরও, মায়ের শাড়ি পরার আনন্দই আলাদা। সাদিয়া মনে করেন, মায়ের শাড়ির প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে পরম মমতা। আর এই কারণেই মেয়েরা আজীবন নিজেদের সেই চেনা মায়া আর যত্নে মুড়িয়ে রাখতে চায়।

 

শৈশবে মায়ের আঁচল ধরে বড় হওয়া মেয়েরা যখন নিজেরা বড় হয়ে মায়ের সেই শাড়িটিই গায়ে জড়ায়, তখন সেখানে খুঁজে পায় এক অদ্ভুত নিরাপত্তা ও মানসিক শান্তি। সাদিয়ার এই পোস্টের পর নেটিজেনদের অনেকেই তাঁর এই কথার সাথে একাত্মতা প্রকাশ করছেন এবং মায়েদের প্রতি নিজেদের ভালোবাসার কথা জানাচ্ছেন।

 

Side banner