ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মার্কিন-ইরান চুক্তিতে

‘মুছে গেছে’ ইসরায়েলের সব সামরিক সাফল্য: ইয়াইর গোলান

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক জুন ১৫, ২০২৬, ০৩:১৮ পিএম ‘মুছে গেছে’ ইসরায়েলের সব সামরিক সাফল্য: ইয়াইর গোলান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিক ইয়াইর গোলান। দাবি, এই চুক্তির ফলে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অর্জন কার্যত মুছে গেছে।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির বামপন্থি দলের নেতা গোলান বলেন, 'একটি মাত্র স্বাক্ষরের মাধ্যমে আমাদের পাইলটদের সাহসিকতা এবং যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত বিশাল সামরিক সাফল্য মুছে ফেলা হয়েছে। আর এ সময় নেতানিয়াহু ছিলেন একেবারেই নিষ্ক্রিয়, দুর্বল ও অসহায়।'

 

 

তিনি এই চুক্তিকে 'বহু বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি' হিসেবে আখ্যা দেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে গোলান বলেন, তার নেতৃত্বের অবসান ঘটছে এমন এক সময়ে, যখন ইসরায়েলের প্রতিপক্ষরা আরও শক্তিশালী হয়ে উঠছে এবং দেশটির প্রতিরোধ সক্ষমতা ক্রমেই 'দুর্বল' হয়ে পড়ছে।

 

গোলানের ভাষ্য, ইসরায়েলি সেনাদের আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠা প্রতিরোধের ভিত্তি এখন সবার চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে।

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর