রাজধানীতে সকালে রোদের দেখা মিললেও রয়েছে মেঘের আনাগোনা। থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আজ আরও অনেকক্ষণ দেখা যেতে পারে এই বর্ষণ ধারাপাত। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা অথবা মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
















-20260825111915.jpg)























আপনার মতামত লিখুন :