নেত্রকোণার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে। এছাড়া, আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, রতন দাসসহ চারজন একটি নৌকায় করে নিয়মিত মাছ ধরতে মহিষাসুরা হাওরে যেতেন। বুধবার ভোরে তারা হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বজ্রপাতে অপর তিনজন আহত হন। পরে তাদের কানে কম শোনার সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন স্বজনরা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
















-20260825111915.jpg)























আপনার মতামত লিখুন :