ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
দুর্নীতিবাজরা বিদেশে টাকা পাচার করে বলেই দেশের উন্নয়ন হয় না:

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৮, ২০২৬, ০৫:৫১ পিএম সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করে বলেই দেশের উন্নয়ন হয় না— এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

 

রেজাউল করিম বলেন, গত ৫৫ বছর ধরে ঘুরে ঘুরে দুর্নীতিবাজ ব্যাক্তিরাই ক্ষমতার চেয়ার বসেছে। এতে দেশের উন্নয়ন না হয়ে দেশের সাধারণ মানুষের অর্থ বিদেশে পাচার হয়েছে।

 

রাজনীতিবদরা দেশের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও দেশ ও জনগণের সাথে প্রতারণা করেন বলেও অভিযোগ করেন ইসলামী আন্দোলনের আমির।

 

তিনি আরও বলেন, শিক্ষকরা এমপিও ভুক্তির জন্য আন্দোলন করে; অথচ দেশ দুর্নীতিমুক্ত হলে শুধু এমপিও ভুক্তিই নয়; দেশের সব চাহিদা পূরণ করা সম্ভব ছিলো।

 

যারা শিক্ষক সমাজকে মূল্যায়ন করতে জানেনা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না বলেও জানান তিনি।

 

Side banner