রোববার রাতে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে উপস্থিত ছিলেন ৬৪ হাজার ৩ জন দর্শক। তবে গ্যালারিতে সবচেয়ে আলোচিত ও আবেগঘন উপস্থিতি ছিলেন এভোরা, যিনি দীর্ঘ যাত্রা শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছে ছেলের খেলা দেখেন স্টেডিয়ামের একটি বিশেষ স্যুট থেকে।
ম্যাচ শুরুর আগে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা প্রকাশিত ভিডিও বার্তায় তিনি কেপ ভার্দে দলকে উদ্দেশ করে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে এবং নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার আহ্বান জানান।
বেগঘন সেই বার্তায় তিনি বলেন, ‘মাথা উঁচু করে রাখো, মাঠে নেমে গোলের জন্য লড়াই করো, তাহলেই তোমরা দারুণ খেলবে, আমার ছেলেরা।’
তিনি দলকে ভালোবাসা ও সাহসের বার্তাও দেন এবং 'ব্লু শারক্স' বলে সম্বোধন করেন।
পর্তুগিজ ভাষায় দলটিকে সাধারণত 'তুবারোয়েস আজুইস' নামে ডাকা হয়, যার বাংলা অর্থ 'নীল হাঙর'।
এভোরার যুক্তরাষ্ট্রে আগমনও ছিল বেশ আলোচিত। ভিসা জটিলতার কারণে তিনি কেপ ভার্দের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেননি। পরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও ফিফার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়।
শুক্রবার দীর্ঘ ভ্রমণ শেষে তিনি মায়ামিতে পৌঁছান এবং বিমানবন্দরে তাকে ফিফা কর্মকর্তারা স্বাগত জানান। পরে টুর্নামেন্টের হেডকোয়ার্টারেও তাকে আতিথ্য দেওয়া হয় বলে জানা গেছে।
অন্যদিকে, কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া স্পেনের বিপক্ষে আগের ম্যাচে দলের গোলশূন্য ড্রয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। তার আবেগঘন প্রতিক্রিয়া ভাইরাল হলে অল্প সময়ের মধ্যেই তার অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে যায়।
ম্যাচ শেষে আলোচনায় উঠে আসে মা ও ছেলের এই আবেগঘন পুনর্মিলন, যা কেপ ভার্দের ফুটবল অভিযানে নতুন মানবিক মাত্রা যোগ করেছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে এখন কেপ ভার্দে মুখোমুখি হবে সৌদি আরবের। সেই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা। সম্ভাব্যভাবে তারা শেষ ষোলোতে আর্জেন্টিনার মুখোমুখিও হতে পারে, যেখানে লিওনেল মেসির মতো তারকার উপস্থিতিও থাকছে।








































আপনার মতামত লিখুন :