ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
চ্যাম্পিয়ন্স লিগে

রাতে মুখোমুখি বায়ার্ন মিউনিখ-অ্যাটলেটিকো মাদ্রিদ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ৩, ২০২৬, ১১:৫৪ এএম রাতে মুখোমুখি বায়ার্ন মিউনিখ-অ্যাটলেটিকো মাদ্রিদ

আজ রাতে আবারো মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মহারণ। ৯ ম্যাচের মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হবে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াই। 

 

 

 

ঐতিহ্য, দলিয় শক্তি আর পরিসংখ্যান; সবকিছুর বিচারে ফেভারিট বায়ার্ন। তবে একাধিক ইনজুরি আর কোচের অসুস্থতায় চাপে জার্মান ক্লাবটি।  

 

 

তারকা বহুল দল, চ্যাম্পিন্স লিগের অতিত সাফল্য আর মুখোমুখি পরিসংখ্যানের মতো গুরুত্বপূর্ন বিষয় গুলোর হিসেব আনলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হট ফেভারিট বায়ার্ন মিউনিখ। 

 

 

কিন্তু বায়ার্নের জন্য এই মধুর সৃতি গুলো অনেকটাই তোতো হয়েছে ইনজুরি আর সাম্প্রতিক ফর্মের কারণে। কোচ ভিনসেন্ট কোম্পানি অসুস্থা মিস করবেন এই ম্যাচইও। 

 

 

 

দ্বিতীয়ত, লুইস দিয়াস আর সার্জ গ্যানাব্রি ইনজুরিতে মিস করবেন এই ম্যাচ। চোটের কারণে দলের অন্যতম সেরা অস্ত্র মাইকেল ওলিসেরও এই ম্যাচ খেলার ঝুকি তৈরী হয়েছে। সেই সাথে, বড় ম্যাচে সাম্প্রতিক সময়ে বারবার ব্যর্থ হচ্ছে বায়র্নের রক্ষণ। 

 

 

ইউসিএলে'র সবশেষ দুই ম্যাচে, ভাইকিংয়ের বিপক্ষে তিন এবং আর্সেনালের বিপক্ষে দুই গোল হজম করেছে দলটি। লিগে সবশেষ ম্যাচে ডর্টমুন্ডের সাথেও খেয়েছে জোড়া গোল। বায়ার্নের অন্ধের জষ্ঠি কেবল সদ্য ব্যালন ডি'অর জেতা হ্যারি কেইন।

 

ঘরের মাঠে খেলা, সেই সাথে লিগে আছে দারুন ছন্দ। বায়ার্নের বিপক্ষে অ্যাটলেটিকোর সবচেয়ে বড় শক্তি এই দুটি। ডিয়েগো সিমিওনির দল এই মৌসুমে পার্ক দ্যা বাস সিস্টেম ছেড়ে খেলছে আক্রমনাত্বক ফুটবল। দলে বড় কোচ চোট সমস্যা নেই, তাইতো ম্যাচটি উপভোগ করার কথা বলছেন অ্যাটলেটিকো কোচ। 

Side banner