গাজা শহরের জেইতুন এলাকায় একটি ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দল। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ওয়াফা জানায়, ২০ ফিলিস্তিনি গাজায় যুদ্ধের সময় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হয়েছিলেন। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ফিলিস্তিনিদের দেহাবশেষ উদ্ধারের জন্য বেসামরিক প্রতিরক্ষা দলগুলোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই এই উদ্ধার অভিযানটি পরিচালিত হয়।
এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় হাজার-হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

















-20260826093708.jpg)






















আপনার মতামত লিখুন :