মৌসুমের শুরুতেই আরেকটি বড় স্বীকৃতি পেলেন ব্রুনো ফার্নান্দেজ। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ এই মিডফিল্ডার।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করে রেকর্ড গড়েন ফার্নান্দেজ। পাশাপাশি, করেন ৯ গোল।
এছাড়া, মেয়েদের বিভাগে বর্ষসেরা হয়েছেন ম্যানচেস্টার সিটির খাদিজা শ। গত মৌসুমে ২১ গোল করে টানা তৃতীয়বার জিতেছেন গোল্ডেন বুট।
এদিকে, ছেলেদের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন ম্যানচেস্টার সিটির নিকো ও’রাইলি। মেয়েদের পুরস্কার ধরে রেখেছেন আর্সেনালের অলিভিয়া স্মিথ।
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে পিএফএ। সেখানে যথারীতি দাপট দেখিয়েছে চ্যাম্পিয়ন দল আর্সেনাল। সর্বোচ্চ ৫ জন ফুটবলার গানারদের এবং ৪ জন ম্যানচেস্টার সিটির।

















-20260826093708.jpg)






















আপনার মতামত লিখুন :