ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
মুন্সিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শতাধিক মানুষের

চোখের ছানি অপারেশন

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৬, ২০২৬, ০৩:৫৫ পিএম চোখের ছানি অপারেশন

মুন্সিগঞ্জের শ্রীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মায়ের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো বিনামূল্যে শতাধিক মানুষের চোখের ছানি অপারেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। 

 

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা বালাশুর এলাকায় হীরা পান্না হাসপাতালের তত্ত্বাবধানে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়। 

 

অপারেশনের পাশাপাশি ৬৫০ জনেরও বেশি মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে। আয়োজকরা জানান, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Side banner