ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

ফরিদপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোরের মালঞ্চ আগস্ট ২৬, ২০২৬, ০৫:২৫ পিএম ফরিদপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরের সদরপুরের বাইশরশিতে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ শরীফ পাঠ করে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

 

এ সময় পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

 

তিনি বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় দলমত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মধ্যপ্রাচ্যকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা চলছে। এবার আমাদের এইসব অঞ্চলেও সেই চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে ষড়্‌যন্ত্রকারীরা। এই ষড়যন্ত্র দেশের সকলকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে। 

 

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন হয় এবং দিনব্যাপী দোয়া, জিকিরের পাশাপাশি দলীয় অন্যান্য কর্মসূচি পালিত হয়।

 

এর আগে বাদ ফজর ফাতেহা শরীফ পাঠ করে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা বাবা ফরিদপুরী (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়। 

 

 

Side banner