ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট মোরেনোকে

পাঁচ বছরের কারাদণ্ড

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৯, ২০২৬, ১১:৩০ এএম পাঁচ বছরের কারাদণ্ড

ইকুয়েডরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি সংক্রান্ত এক মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনোকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে যেকোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়া থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

 

এদিকে, এ ঘটনায় মোরেনোর স্ত্রী ও কন্যা, তার দুই ভাই ও তাদের স্ত্রীদের দোষী সাব্যস্ত করে তাদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

 

শুক্রবার (২৮ আগস্ট) দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় এ তথ্য জানায়। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

 

জানা যায়, ইকুয়েডরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের মার্চ মাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় লেনিন মোরেনোর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করে। তদন্তে মোরেনো, তার পরিবারের সদস্য এবং স্থানীয় ও চীনা ব্যবসায়িক অংশীদারদের দুর্নীতি নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়। 

 

Side banner