ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

পটুয়াখালীতে শয়নকক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৯, ২০২৬, ১১:২৪ এএম পটুয়াখালীতে শয়নকক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দুমকি‌তে মসজিদের শয়নকক্ষ থে‌কে মো. সায়েম (২০) না‌মের এক মুয়াজ্জিনের মৃতদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।‌ শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘ‌টে। 

 

সায়েম সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে। 

 

স্থানীয়রা জানান, শুক্রবার এশার নামাজের সময় হলে ওই মস‌জি‌দের নিয়‌মিত মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে এসে প্রথম সায়েমের ঘরে যান এবং সেখানে রহস্যজনক অবস্থায় তাকে খা‌টের উপ‌রে প‌রে থাক‌তে দেখতে পান। পরবর্তীতে তিনি অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের খবর দেন। প‌রে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দেন। 

 

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠা‌নো হ‌য়ে‌ছিল। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner