ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

রংপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৯, ২০২৬, ১২:২৪ পিএম রংপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় মোখলেসুর রহমান নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

 

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার শান্তিধারা এলাকায় এই ঘটনা ঘটে। 

 

পুলিশ জানায়, অটোরিকশা নিয়ে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত মোখলেসুরের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও কোমরে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

 

প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মোখলেসুর রহমানের মৃত্যু হয়।

Side banner