ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৯, ২০২৬, ১১:৪১ এএম রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড

সৌদি প্রো লিগে রোনালদোর জয়সূচক গোলে ২-১ ব্যবধানে আল তাউনকে হারিয়েছে আল নাসর। এতে দলকে জেতানোর পাশাপাশি লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।

 

শুক্রবার (২৯ আগস্ট) নিজেদের মাঠে আল তাউনকে আতিথ্য দেয় রিয়াদের ক্লাবটি।

 

ম্যাচের ৫০তম মিনিটে গোল করেন সিআর সেভেন। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন এ সৌদি ফরোয়ার্ড।

 

এর আগে, ম্যাচের ১১তম মিনিটে বাসাম মোহাম্মদের গোলে এগিয়ে যায় আল তাউন। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা আনে আল নাসর। সাদিও মানের অ্যাসিস্টে, দারুণ এক ফিনিশিয়ে স্কোর শিটে নাম তোলেন মিডফিল্ডার স্যামু কস্টা।

 

এই জয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখলো রোনালদোরা। আগামী ৬ সেপ্টেম্বর আল ইতিহাদের বিপক্ষে লিগে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আল নাসর।

Side banner