ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে;

যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৯, ২০২৬, ০১:৪৯ পিএম যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের

হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। একই সঙ্গে প্রণালিটি খোলা রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। খবর আরব নিউজের। 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, হরমুজ প্রণালি খোলা রয়েছে। তবে, আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, এ ধরনের দাবি স্পষ্ট মিথ্যা। 

 

তারা আরও জানায়, ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচলের জন্য জলপথটি বন্ধ রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড বন্ধ না হওয়া এবং সংশ্লিষ্ট প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ অব্যাহত থাকবে।

 

এর আগে, শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৭টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ১৭টি। গত ১০ দিনের গড় ১৫টি জাহাজ চলাচলের তুলনায়ও বৃহস্পতিবারের সংখ্যা কম।

Side banner