ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্কযারা বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির শিকড় জনগণের গভীরে, তাই কোনো ধরনের ধাক্কা বা চক্রান্ত দিয়ে এই দলকে সরিয়ে দেওয়া যাবে না। তিনি বলেন, বিএনপি কখনো দেশ ছেড়ে পালায়নি এবং কারও কাছে আত্মসমর্পণও করেনি। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া কখনোই জনগণকে একা ফেলে যাননি। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাজনৈতিক প্রতিপক্ষকে গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি। আরও দেখুন টেলিভিশন বিজ্ঞাপন লাইভ খবর দেখুন ডিজিটাল ম্যাপ দেখুন মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখানোর চেষ্টা করেন, তারা জনগণের কাছে আসুন, জনগণ যাদেরকে দায়িত্ব দিবে তারাই দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। /এমএইচআর আগস্ট ২৯, ২০২৬, ০২:৪৮ পিএম
যারা বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির শিকড় জনগণের গভীরে, তাই কোনো ধরনের ধাক্কা বা চক্রান্ত দিয়ে এই দলকে সরিয়ে দেওয়া যাবে না।
তিনি বলেন, বিএনপি কখনো দেশ ছেড়ে পালায়নি এবং কারও কাছে আত্মসমর্পণও করেনি। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া কখনোই জনগণকে একা ফেলে যাননি। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাজনৈতিক প্রতিপক্ষকে গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখানোর চেষ্টা করেন, তারা জনগণের কাছে আসুন, জনগণ যাদেরকে দায়িত্ব দিবে তারাই দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :